আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় খনিতে আটকা পড়া দুই ব্যক্তির সন্ধানে খনন শুরু

অস্ট্রেলিয়ায় খনিতে আটকা পড়া দুই ব্যক্তির সন্ধানে খনন চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় খনিতে আটকা পড়া দুই ব্যক্তির সন্ধানে খনন কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার একটি জিঙ্ক খনির নীচে একটি ইউটিলিটি ভেহিকেল (রুক্ষ মাটিতে চলাচলে সক্ষম বিশেষ ধরণের যানবাহন) পড়ে গেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করতে উদ্ধারকারীরা বৃহস্পতিবার ভারী যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করেছে।

জানা যায়, কুইন্সল্যান্ডের ডুগাল্ড রিভার খনির মধ্যে একটি আকরিক উত্তোলন সুড়ঙ্গে এক দম্পতি তাদের হালকা ইউটিলিটি  ভেহিকেল নিয়ে পড়ে গেলে, মাটির ১২৫ মিটার নীচে আটকে গিয়ে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

খনির মালিক ‘পেরেন্টি’ গ্রুপের এক বিবৃতি অনুসারে,  ড্রোন, স্ক্যানিং প্রযুক্তি ও ভিডিও চিত্র ব্যবহার করে অনুসন্ধানকারীরা খনির গভীর খাদে গাড়িটিকে শনাক্ত করেছে। উদ্ধারকারীরা গাড়িটি উদ্ধারের জন্য ভারী ভূগর্ভস্থ খনির সরঞ্জাম নিয়ে রাতভর কাজ করে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আটকে যাওয়া ব্যক্তিদের নাম ডিলান ল্যাংগ্রিজ ও  ট্রেভর  ডেভিস। একই ঘটনায় সামান্য আঘাতপ্রাপ্ত তৃতীয় আরেকজন ব্যক্তিকে বুধবার উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার অর্থনীতির অন্যতম ভিত্তি হচ্ছে প্রাকৃতিক খনি। বিশ্বের দস্তা, লিথিয়াম ও নিকেলের প্রায় ৩০ শতাংশ মজুদ রয়েছে দেশটিতে।

বিষয়:অস্ট্রেলিয়াকুইন্সল্যান্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…