ক্রিকেট

‘দেয়ালে পিঠ ঠেকে গেলে সেরাটাই খেলে অস্ট্রেলিয়া’

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল জার্সি পরে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে, খেলোয়াড়রা হাসছে ও হাত তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে এপর্যন্ত দুটি করে ম্যাচ খেলে কোনো জয় পায়নি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে অজি-লঙ্কা বাহিনী। দুদলের জন্যই কঠিন হতে চলেছে ম্যাচ। পরাজিত দলের জন্য কঠিন হয়ে উঠবে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকা। এমন ম্যাচের আগে শুধু জয় নিয়েই ভাবছেন অজি তারকা মিচেল মার্শ।

লক্ষ্ণৌর একনা স্পোর্টস সিটি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে খেলা। তার আগে আসরে ফেভারিটের তালিকায় থাকা অজিদের ৩১ বর্ষী অলরাউন্ডার মিচেল মার্শ শোনালেন আশার বাণীই। বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে ভালো খেলে অজি দল।

‘দেয়ালে পিঠ ঠেকে গেলে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেটটাই খেলে। এই টুর্নামেন্টেও এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনেকবেশি দেরি হওয়ার আগেই ঘুরে দাঁড়াতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সত্যিই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’

এদিকে চোটের কারণে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। প্রথম দুই ম্যাচে হেরে সেমির পথটা কঠিন হয়েছে তাদেরও। বিশ্বকাপের ইতিহাস বলছে, ১৯৯৬ বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সাতবারের দেখায় কোনো জয় পায়নি শ্রীলঙ্কা।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডমার্শমেন্ডিসলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…