চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের চেয়ে মেয়েদের বিশ্বকাপে প্রাইজমানি বেশি, জানাল আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

মেয়েদের ক্রিকেট উন্নয়নে ২০২৩ সালের জুলাইয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। অভিভাবক সংস্থাটির ইভেন্টে ছেলেদের সমান ম্যাচ ফি দেয়ার ঘোষণা দিয়েছিল মেয়েদেরও। বিশ্বকাপে সেটিও ছাড়িয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছে আইসিসি। মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি থাকছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সোমবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। একমাসের বেশি সময় ধরে চলবে টুর্নামেন্ট, ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে মহাযজ্ঞের। ৩১ ম্যাচের টুর্নামেন্টের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আগের আসরের চেয়ে প্রাইজমানি বাড়ছে চারগুণ। আট দলের আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি ৬৮ লাখ টাকা। ২০২২ সালে নিউজিল্যান্ডে আগের আসরের ৩৫ লাখ ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি।

ভারতে ১০ দলের ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি টাকা।

এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি থাকছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গতবারের চেয়ে অঙ্কটা ২৩৯ শতাংশ বেশি। মেয়েদের গত বিশ্বকাপের বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪০ লাখ মার্কিন ডলার। এবার তাদের চেয়ে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বেশি পাবেন মেয়েদের বিজয়ীরা। এবারের রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। গতবারের চেয়ে যা ২৭৩ শতাংশ বেশি। গতআসরের রানার্সআপ ইংল্যান্ডের প্রাপ্তি ছিল ৬ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুদলের প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার। আগের আসরে যা ছিল ৩ লাখ ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল এবার পাবে ৭ লাখ ডলার করে, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অর্থ পুরস্কার থাকছে ৩৪ হাজার ৩১৪ ডলার। কোন ম্যাচ জিতেতে না পারলেও শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে আড়াই লাখ ডলার করে।

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিওয়ানডে বিশ্বকাপভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

পরবর্তী

গাজার পরিস্থিতি ইসরায়েলের গণহত্যা, জেনোসাইড স্কলারদের স্পষ্ট বিবৃতি

পরবর্তী

গাজার পরিস্থিতি ইসরায়েলের গণহত্যা, জেনোসাইড স্কলারদের স্পষ্ট বিবৃতি

বার্লিনের লিচ ও জোবে বেলিংহ্যাম

বরুশিয়ার মাঠে অভিষেকে রক্তাক্ত বেলিংহ্যামের ভাই জোবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি 2, 2026

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি 2, 2026

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি 2, 2026
ফাইল ছবি

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

ফেব্রুয়ারি 2, 2026
কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version