জনপদ

এনসিপিকে ‘নির্বাচন বিরোধী দল’ হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশের রাজনৈতিক সমাবেশে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক বক্তা হিসেবে সমাবেশে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল এনসিপিকে ‘নির্বাচন বিরোধী দল’ হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনই নির্বাচন বিরোধী নয়।

আজ (১১ জুলাই) শুক্রবার যশোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনসিপি নির্বাচন চায় না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয়ভাবে মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

বিষয়:এনসিপিহাসনাত আব্দুল্লাহ
প্রতিবেদক

আকরামুজ্জামান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…