রাজনীতি

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাদা পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন।

মঙ্গলবার ১৪ অক্টোবর রাজধানীর মৎস্য ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, এই দলীয়করণ করা প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, পূর্বের মতো বিতর্কিত ও নীলনকশার নির্বাচন করার চেষ্টা হলে দেশের মানুষ মানবে না।

এছাড়া পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি শুধু জামায়াতের নয় বলেও উল্লেখ করেন তিনি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এ দাবি না মানলে জামায়াত আরও কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিষয়:নায়েবে আমীরবাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…