বাংলাদেশ

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা নিয়ে আলোচনা ও তদন্তের অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও তদন্তের অগ্রগতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেঈমানী করেছে এবং রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধের যে দাবি উঠেছে, এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।’

এসএমএ/

বিষয়:অ্যাটর্নি জেনারেলভিপি নুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…