কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শ্যাম সুন্দর জিওর আখড়ায় হামলা, পুলিশ সদস্যকে মারধর

পুলিশের জিপি গাড়ি রাতে কিশোরগঞ্জে শ্যাম সুন্দর জিওর আখড়ায় হামলার ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে শ্যাম সুন্দর জিওর আখড়ায় হামলার ঘটনায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মো: আকিব হোসেন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শ্যাম সুন্দর জিউর আখরা ও শিব মন্দিরে এক পুলিশ কনষ্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কিশোরগঞ্জ শহরের শ্যাম সুন্দর জিউওর আখড়ায় দুর্গাপূজার মন্ডপে দুর্বৃত্তদের হামলার এ ঘটনাটি ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। দুর্বৃত্তদের হামলার শিকার ওই পুলিশ কনষ্টেবল এর নাম মো: শফিকুল ইসলাম।

দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কনষ্টেবল মো: শফিকুল ইসলাম জানান, আখড়াবাজার শিল্পকলা একাডেমির পাশে পুলিশের ডিউটি ও নিয়ম অনুযায়ী শ্যাম সুন্দর জিউর আখড়ায় তিনি দায়িত্ব পালন করছিলেন। এমতাবস্থায় পূজামন্ডপ ও আশপাশের এলাকায় ৪ জন এর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে ওই চারজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ কনষ্টেবল আরিফুল ইসলামকে শাসিয়ে ৪ জন সেখান থেকে সটকে পড়েন। ঘন্টাখানেক পর রাত সাড়ে ৯ টায় ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোঁটা রামদা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শ্যাম সুন্দর জিউর আখড়ায় আসেন এবং পুলিশ কনষ্টেবল আরিফুল ইসলামকে মারধর করেন। ঘটনা জানাজানি হলে পুলিশের অন্য সব সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা সটকে পড়েন।

পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, ডিবির পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা দল শ্যাম সুন্দর জিউওর আখড়া ও আশ পাশের বিভিন্ন পূজা মন্ডপে টহল দিচ্ছেন।

তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা কারা ঘটিয়েছেন এসব ব্যাপারে তাৎক্ষণিক কিছু না জালালেও কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: দাউদ জানিয়েছেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকে গ্রেপ্তার করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

বিষয়:কিশোরগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…