ফুটবল

আর্সেনালের অতিথি হয়ে গরম পানি ঘিরে ‘গোসল সংকটে’ অ্যাটলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনালের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো মাদ্রিদ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে আর্সেনাল। খেলার আগে আর্সেনালের মাঠ এমিরেটসের সাজঘরে গরম পানির অভাব নিয়ে অ্যাটলেটিকো উয়েফার কাছে অভিযোগ করেছে। লা লিগার ক্লাবটি বিষয়টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও জানিয়েছে।

সোমবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গানারদের স্টেডিয়ামে অনুশীলন শুরু করে অ্যাটলেটিকো। অনুশীলন শেষে সাজঘরে ফিরে দেখে গরম পানির সমস্যা আছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বিষয়টি জানিয়েছেন।

গরম পানির সংকট থাকায় অ্যাটলেটিকো খেলোয়াড়রা সরাসরি টিম হোটেলে ফিরে গোসলের সিদ্ধান্ত নেন। পরে সমস্যা প্রকাশ্যে আসার ৪০ মিনিট পর সমাধান করে এমিরেটস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১টায় এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

দুম্যাচে দুজয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের পঞ্চম স্থানে আছে আর্সেনাল। অ্যাটলেটিকো দুম্যাচে একটি হার ও একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে ১১তম স্থানে আছে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালউয়েফাএমিরেটস স্টেডিয়ামচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…