ফুটবল

সমর্থকদের বর্ণবাদের জেরে অ্যাটলেটিকোর জরিমানা

আতলেটিকো মাদ্রিদ ফুটবল সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

আতলেটিকো মাদ্রিদ ফুটবল দলের সমর্থকরা ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের জেরে উয়েফার জরিমানার মুখে পড়তে হল স্প্যানিয়ার্ড ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর্সেনালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ঘটনার প্রেক্ষিতে ৩০,০০০ ইউরো জরিমানা করেছে উয়েফা। সঙ্গে ভিন্ন একটি অভিযোগে আরও ১০,০০০ যোগ হয়েছে।

উয়েফা জানাচ্ছে, অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সফরকারী সমর্থকরা এমিরেটস স্টেডিয়ামে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি এবং নাজি স্যালুট প্রদর্শনের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে ৪-০তে হেরেছিল।

উয়েফার ডিসিপ্লিনারি আইনের আর্টিকেল ১৪(২) ভঙ্গ হয়েছে। এমনকি ক্লাবটির সমর্থকদের স্টেডিয়ামে কিছু বস্তু ছুঁড়ে ফেলতেও দেখা গিয়েছিল। যেজন্য উয়েফা ৩০,০০০ ইউরোর সঙ্গে আলাদাভাবে ১০,০০০ ইউরো যোগ করেছে।

এছাড়া অ্যাওয়ে ম্যাচের টিকিট টিকিট কিনতে পারবে না ক্লাবটির সমর্থকরা। যা একবছরের মধ্যে সূচিতে থাকা যেকোনো একটি ম্যাচের জন্য কার্যকর হবে।

একই ইস্যুতে আজারবাইজানের কারাবাগ এফকে ইয়ূথ ক্লাবকে ৫০০০ ইউরো জরিমানা করেছে উয়েফা। ৫ নভেম্বর চেলসির বিপক্ষে ক্লাবটির সমর্থকদের বর্ণবাদী ও শৃঙ্খলা ভঙ্গের জন্য উয়েফা জরিমানা করে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালএমিরেটস স্টেডিয়ামকারাবাগ এফকেচেলসিচ্যাম্পিয়ন্স লিগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…