চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ৩০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 16, জুলাই 2024
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল (১৬ জুলাই) সোমবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগের। চলে রাত পৌণে ১০টা পর্যন্ত। এই সংঘর্ষের ঘটনায় আহত হয় তিন শতাধিক শিক্ষার্থী।

এরপর রাতে কার্জন হল এলাকায় পরবর্তী কমসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।গভীর রাতেও থমথমে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসিসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সারাদেশের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এর আগে প্রায় সাত ঘন্টা ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হল এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। রাত পৌণে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে শহীদুল্লাহ হল এলাকায়।

টিএসসিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যোগ দেয় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ট্যাগ: কোটা বিরোধী আন্দোলনকোটা সংস্কারছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

পরবর্তী

ট্রাম্পের দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স

পরবর্তী

ট্রাম্পের দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স

বিয়ে করলেন শোভন-সোহিনী

সর্বশেষ

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version