চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের আশ্বাসে অবরোধ স্থগিতের ঘোষণা জাবি নিপীড়ন বিরোধী মঞ্চের

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
11:12 অপরাহ্ন 13, মার্চ 2024
শিক্ষা
A A
Advertisements

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অব্যাহতিসহ চলমান পাঁচ দফা দাবিতে অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নিপীড়ন বিরোধী মঞ্চ।

বুধবার ১৩ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৃতীয় দিনের মতো নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে এ অবরোধ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে, গত ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন তারা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ অবরোধ।

অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনের প্রধান ফটকসহ সবগুলো ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ কেউই তাদের কার্যালয়ে ঢুকতে পারেননি।

ফলে গত তিন দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ, পরীক্ষা সংক্রান্ত ফাইল স্বাক্ষর, শিক্ষা, উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখা, একাউন্টস, টিচিং, কাউন্সিল ও সাধারণ প্রশাসনসহ অন্যান্য সেকশনের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন। আটকে আছে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ জরুরি ফাইল।

প্রশাসন সূত্রে জানা যায়, অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যালয় ও শাখার প্রয়োজনীয় কাজ বন্ধ রয়েছে। যার কারণে আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত সভা, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য সভা, এবং হিসাবাধ্যক্ষ অফিসের জরুরি কাজ করা এখনও সম্ভব হয়নি।

আর এভাবে যদি অবরোধ কর্মসূচি অব্যাহত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা প্রকাশ করেন একাধিক জেষ্ঠ্য শিক্ষকরা।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো- সম্প্রতি ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করা, নিপীড়নের ঘটনায় বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিষয়ে অফিস আদেশ ও প্রজ্ঞাপন জারি, ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আজ বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দাবিগুলোর বিষয়ে একটি আলোচনা সভা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এসময় উপাচার্য ১৮ মার্চের মধ্যে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অব্যাহতি দেওয়া হবে বলে আশ্বস্ত করলে অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে নিপীড়ন বিরোধী মঞ্চ।

নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক ও জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আলিফ মাহমুদ বলেন, উপাচার্যের আশ্বাসে আমরা ১৮ মার্চ অর্ধবেলা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। এরমধ্যে প্রক্টর ও প্রাধ্যক্ষ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে উপাচার্য তার বিশেষ ক্ষমতাবলে তাদেরকে অব্যাহতি দিবেন বলে আমাদের জানিয়েছেন।

এছাড়া অন্য দাবিগুলোর বিষয়েও তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি দাবি বাস্তবায়িত না হয় তাহলে আমরা পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করবো বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগ: জাবিজাবি নিপীড়ন বিরোধী মঞ্চজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনষ্ট করাই বিএনপি-জামায়াতের একমাত্র লক্ষ্য: নাছিম

পরবর্তী

তুমি রবে নীরবে

পরবর্তী

তুমি রবে নীরবে

নীরব অভিমান থেকে জীবন হিসেবের খাতা বন্ধ করলেন সাদী মহম্মদ ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version