বিনোদন

‘আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন’

আসিফকে ফোন করে ন্যান্সি

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও নারী একসঙ্গে বসে আছেন, উভয়ই হাসছেন, একটি রেস্টুরেন্ট বা ক্যাফেতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিমান ভুলে আবার এক হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ন্যান্সি। শনিবার সকালে ফেসবুকে দুই শিল্পীর মধ্যে চলমান দ্বন্দ্ব অবসানের খবর জানান আসিফ নিজেই।

তবে দ্বন্দ্ব অবসানের উদ্যোগ নেন ন্যান্সি। এমনটা জানিয়ে ন্যান্সির সঙ্গে একটি ছবি পোস্ট করে আসিফ লিখেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি…। খুব ভাল লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

আসিফ লিখেন,‘ন্যান্সি আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সিরর সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।’

ন্যান্সির উদ্দেশে এই শিল্পী আরও লিখেন,‘ভাল থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভাল লাগা, আমিও সেই দলের বাইরে নই। ভালবাসা অবিরাম…।’

২০১৮ সালে আসিফ ও ন্যান্সির মধ্যে দ্বন্দ্বের শুরু হয়। ২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন ন্যান্সি।

বিষয়:অভিনয়আসিফগানদ্বন্দ্বন্যান্সিমামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…