অন্যান্য খেলা

তুহিন-হাফিজার নেতৃত্বে এশিয়ান গেমসে কাবাডি দল

বাংলাদেশ পুলিশ কাবাডি দলের সদস্যরা এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কাবাডি দলের সদস্যরা এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুত, ছবি তোলা হয়েছে বাংলাদেশ পুলিশের অফিসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯তম এশিয়ান গেমসে অংশ নিতে বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ কাবাডির পুরুষ ও নারী দল। চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে ২ থেকে ৭ অক্টোবর ম্যাচগুলো হবে।

বুধবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান পুরুষ ও নারী দল ঘোষণা করেন।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কাবাডি দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেন কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আমরা বাংলাদেশের পতাকা বহন করবো। শৃঙ্খলার মধ্যে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মেডেলের জন্যই লড়াই করবো। এশিয়ান গেমসে আমাদের মেডেল পুনরুদ্ধার করতে চাই।’

বাংলাদেশ পুলিশ কাবাডি দলের এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কাবাডি পুরুষ দল
মোহাম্মদ তুহিন তরফদার (অধিনায়ক), মিজানুর রহমান (সহ-অধিনায়ক), সবুজ মিয়া, মোহাম্মদ নাসির উদ্দিন, রোমান হোসেন, আরিফ রব্বানি, মনিরুল চৌধুরী, রাসেল হাসান, শাহ মোহাম্মেদ শাহান, রাজিব আহমেদ, আল আমিন, লিটন আলী।

বাংলাদেশ পুলিশ দল ছবি, পুরুষ ও মহিলাদের ইউনিফর্মে, সবার সামনে বসে ও দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কাবাডি নারী দল-
হাফিজা আক্তার (অধিনায়ক), স্মৃতি আক্তার (সহ-অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস, নবর্ষি চাকমা, লাকী আক্তার, তাহরিম, মেবি চাকমা, রেখা আক্তারি, আঞ্জুয়ারা রাত্রি, স্মৃতি আক্তার, রুপালি আক্তার, লোবা আক্তার।

বিষয়:এশিয়ান গেমসকাবাডিতুহিনবাংলাদেশমামুনলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…