বাংলাদেশ

আসিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ হবে আশা করছি: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ হবে আশা করছি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যু মামলার চার্জশিট জমা হয়েছে রোববার ১৩ এপ্রিল। আগামী ৯০ দিনের মধ্যে বিচার শেষ হবে আশা করছি।

রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশ ব্যাংকের দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল। ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে বাংলাদেশের যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সে সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে। যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:৯০ দিনে শেষ হবেআইন উপদেষ্টাড. আসিফ নজরুলধর্ষণের শিকার শিশুমাগুরামৃত্যুর বিচার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…