অন্যান্য খেলা

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি

বাংলাদেশ নারী হকি দল চাইনিজ তাইপেকে হারিয়েছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী হকি দল চাইনিজ তাইপেকে হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা পজিশনে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১২-০ গোলে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে। চাইনিজ তাইপেকে হারিয়েছে ২-০ গোলে।

জাপানের কাকামিঘারা শহরে গড়ানো ম্যাচের ২৯ মিনিটে কনা আক্তার বাংলাদেশকে এগিয়ে নেন। পেনাল্টি কর্নার থেকে আসে প্রথম গোল। ৫৫ মিনিটে রিয়া আরলিন আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন। লিড ধরে রেখে পরে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

মঙ্গলবার চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিষয়:এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকিচাইনিজ তাইপেবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…