চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ হাজারি এলিট ক্লাবে দ্রুততম কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়েছেন ক্রিজে আসা ভারতের সব ব্যাটারই। সাবেক অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি তুলেছেন। তাণ্ডব চালিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন, যা দ্রুততমের রেকর্ড গড়েছে।

১৩ হাজার রান করার পর ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরিও তুলে নিয়েছেন কোহলি। সেঞ্চুরি পেতে খেলেছেন মাত্র ৮৪ বল, এসময় তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। শেষপর্যন্ত ৯ চার ও ৩ ছয়ে ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কোহলির ৭৭তম সেঞ্চুরি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি ছুঁতে কোহলির লাগবে আর দুটি শতক।

তেরো হাজার রানের এলিট ক্লাবে প্রবেশের পথে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে ইনিংসের বিচারে দ্রুততম তেরো হাজারি এখন তিনি। ৩৪ বর্ষী কোহলি ২৭৮ ম্যাচে ২৬৭ ইনিংস খেলে ১৩ হাজার রান পূর্ণ করলেন।

কোহলির আগে এই এলিট ক্লাবে ঢুকেছেন আরও চারজন। তাদের সবাই ৩০০ ম্যাচের বেশি খেলে মাইলফলকে পৌঁছান। ভারতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার (৩২১), অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (৩৪১) এবং দুই শ্রীলঙ্কান কিংবদন্তি, উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা (৩৬৩) এবং সনাৎ জয়সূরিয়া (৪১৬)।

শচীনের রান ৪৬৩ ম্যাচে ১৮৪২৬, পন্টিং ৩৭৫ ম্যাচে ১৩৭০৪ রান, সাঙ্গাকারা ৮০৮ ম্যাচে ১৪২৩৪ রান, জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান। কোহলির রান এখন ১৩০২৪।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিপন্টিংপাকিস্তানভারতলিড স্পোর্টসশচীনসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT