ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে নিয়ে বিসিবি অ্যানালিস্টের ‘টিটকারি’

বাংলাদেশের ক্রিকেটার জিতের ছবি, তিনি ট্রফি হাতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার জিত ট্রফি হাতে হাসছেন, তিনি একটি blue জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের মাঝপথে তৈরি করা নতুন নিয়ম নিয়ে চলছে সমালোচনা। ১৭ সেপ্টেম্বর ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও বাকি ম্যাচগুলোতে সেই ব্যবস্থা ছিল না। আসরের মাঝপথে হুট করেই সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে’র উদয় ঘটিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। 

যদিও সুপার ফোরের অন্য কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে না। বিষয়টি নিয়ে রীতিমতো টিটকারি করেছেন বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুক্রবার চন্দ্রশেখর লিখেছেন, ‘তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ করে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ঠিক করে ফেললেই ভালো হয়। ছয় দলের টুর্নামেন্ট কেন করতে হবে যদি নিয়মে সমতাই না থাকে।’

লেখার সঙ্গে চন্দ্রশেখর তিনটি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন। যেগুলোতে পরিষ্কারভাবেই তিনি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

কলম্বোর রনিল প্রেমাদাসা স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। পরদিন সূচি অনুযায়ী কোনো ম্যাচ না থাকলেও সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টের মাঝপথে টুর্নামেন্টের বাইলজ ঘষামাজা করেছে আয়োজকরা। ১১ সেপ্টেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিষয়:এশিয়া কাপ-২০২৩কলম্বোচন্দ্রশেখরপাকিস্তানবাংলাদেশবিসিবি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…