ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

বাংলাদেশের ক্রিকেটাররা টসের জন্য প্রস্তুত, মাঠে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুমের উপস্থিতি নিশ্চিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। আফিফ হোসেনের পরিবর্তে খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়।

এশিয়া কাপে টানা চার ম্যাচে টস জিতলেন সাকিব। স্পিনিং উইকেটে ব্যাটার কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে বাঁচা-মরার ম্যাচে নামছে টিম টাইগার্স।

গ্রুপপর্বে পাল্লেকেলেতে শ্রীলঙ্কা বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় সাকিব-মুশফিকরা।

শ্রীলঙ্কার মাটিতে প্রতিটি ম্যাচই শুরু হয়েছে বৃষ্টির শঙ্কা নিয়ে। বাংলাদেশ ম্যাচেও রয়েছে তেমনি পূর্বাভাস। এখন আবহাওয়া ভালো থাকলেও সন্ধ্যার পর ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ ,তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

বিষয়:এশিয়া কাপ-২০২৩কলম্বোটসবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…