চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম-সাকিবের পর ফিরলেন লিটন, চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কলম্বোয় ওপেনিং জুটিতে পঞ্চাশ পার করে বাংলাদেশ। ৫৫ রানে প্রথম উইকেট হারায় টিম-টাইগার্স। এরপর ২৮ রানের মধ্যে হারায় আরও তিন ব্যাটার নাঈম শেখ ও সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে। ৮৩ রানে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট তুলে ২৫৭ রানে শ্রীলঙ্কাকে থামায় টিম টাইগার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ৮৪ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৬) ও তাওহিদ হৃদয় (১)।

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। নাঈম শেখ একটু নড়বড়ে থাকলেও মেহেদী হাসান মিরাজ ব্যাট করছিলেন দুর্দান্ত। ১২তম ওভারের শুরুতে দাসুন শানাকার বলে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ১১.১ ওভারে দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৯ বলে ২৮ রান করার পথে চারটি বাউন্ডারি আসে মিরাজের ব্যাট থেকে।

১৩.৪ ওভারে ৬০ দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দাসুন শানাকার বাউন্সারে নাঈম শেখ ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। ৪৬ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।

নাঈম ফেরার পর চারে ব্যাটে আসেন সাকিব আল হাসান। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। ১৫.৪ ওভারে মাথিশা পাথিরানার বলে আউট সাইড এজ হয়ে ধরা দেন উইকেটরক্ষকের হাতে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউতে সফলতা পায় লঙ্কানরা। ৭০ রানে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। সাকিব ফেরেন ৭ বলে ৩ রান করে।

১৮.৫ ওভারে দলীয় ৮৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। দুনিথ ওয়েল্লাগের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন লিটন কুমার দাস। ২৪ বলে ১৫ রান করেন লিটন।

Reneta

এর আগে স্পিনারদের কিপটে বোলিং আর পেসারদের উইকেট শিকারের মহড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ খুব বড় হতে দেয়নি বাংলাদেশ। কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে স্বাগতিকদের ২৫৭ রানে আটকে রাখে সাকিব আল হাসানের দল। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পেরোনো সংগ্রহ পায় লঙ্কানরা।

সামরাবিক্রমা খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। মাত্র ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার, দুটি ছয়ের মার। আগের ১৯ ওয়ানডেতে উইকেটরক্ষক-ব্যাটারের সর্বোচ্চ স্কোর ছিল ৮২।

কুশল মেন্ডিস ৫০ ও পাথুম নিশাঙ্কা করেন ৪০ রান। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তিন পেসারই গড়ে ওভারপ্রতি রান দিয়েছেন ছয়ের ওপর।

প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে পেসাররা পেয়েছেন বাড়তি মুভমেন্ট। একটু খরুচে হলেও নিয়মিত বিরতিতে উইকেট বের করতে পেরেছেন হাসান-শরিফুল-তাসকিনরা। অন্যদিকে সাকিব-নাসুম-মিরাজ উইকেটহীন ছিলেন। রান দেয়ায় সবচেয়ে কিপটে ছিলেন নাসুম আহমেদ। এ বাঁহাতি স্পিনার ১০ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান। সাকিব ১০ ওভারে ৪৪, মেহেদী হাসান মিরাজ ৩ ওভারে দিয়েছেন ১৪ রান।

ছয় বোলার নিয়ে খেলার সুবিধা ভালোভাবেই আদায় করে নিতে পেরেছে বাংলাদেশ। বিকল্প থাকায় শুরুর ৫ ওভারের মধ্যে বোলিং পরিবর্তন করেন। হাসানকে এনে সাফল্যও পান। প্রথম ব্রেক থ্রু এনে ডানহাতি পেসারই। পরে শরিফুল ইসলাম জোড়া শিকার করে ম্যাচে ফেরান বাংলাদেশকে। পরে জ্বলে ওঠেন তাসকিনও। স্লগ ওভারে উইকেট তুলে শ্রীলঙ্কার সংগ্রহ আরও বড় হতে দেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কলম্বোবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসসাকিবসুপার ফোর
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল মিনহাজুল আলম

এপ্রিল ৯, ২০২৬

পাইলট প্রকল্পে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

এপ্রিল ৯, ২০২৬

টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকামের আবাদ

এপ্রিল ৯, ২০২৬

ইরানে যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

এপ্রিল ৯, ২০২৬

ইরানের আশপাশে সামরিক শক্তি মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT