ক্রিকেট

তামিমের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিমের অভিষেক হল। উদ্বোধনীতে তার সঙ্গী নাঈম শেখ।

টস জয়ের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, শুষ্ক পিচ হওয়াতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন। একাদশে থাকছে তিন পেসার ও তিন স্পিনার।

ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে তিন ফিফটি। স্ট্রাইক রেট একশর উপরে। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় তানজিদ হাসান তামিমের অন্তর্ভুক্তি উজ্জ্বল পারফরম্যান্সের কারণে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রথমবার সুযোগ পেলেন জাতীয় দলের একাদশেও।

৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে বাঁহাতি এ ওপেনার করেছেন ১,২৭১ রান। রয়েছে তিনটি সেঞ্চুরি, সাতটি ফিফটি।

একাদশে নেই হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। একজন ব্যাটার বাড়িয়ে স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসাকে একাদশে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ক্যান্ডিটসপাল্লেকেলেবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…