ক্রিকেট

হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে খেলোয়াড়দের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ খেলোয়াড়দের সাথে আলোচনা করছেন, মাঠে অনুশীলনের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্ট সংস্করণ থেকে রাসেল ডমিঙ্গোকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম থাকবেন ম্যাচ পরিকল্পনায়।

সোমবার বিকেলে সংযুক্ত আমিরাতের বিমান ধরবে বাংলাদেশ দল। টাইগারদের সঙ্গী হচ্ছেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। ঢাকায় থেকে তিনি ওয়ানডে ও টেস্টের খেলোয়াড়দের তৈরি করবেন। দেখবেন ঘরোয়া আসরগুলোও।

ডমিঙ্গোর সঙ্গে বৈঠকের পর তাকে সঙ্গে নিয়েই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। তিনি জানান, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বোর্ডের।

বিষয়:এশিয়া কাপ ২০২২ডমিঙ্গোপাপনলিড স্পোর্টসশ্রীরাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…