ফুটবল

কোচ হয়ে ডিসি ইউনাইটেডে ফিরছেন রুনি

ডিসি ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় রুনি, ইংল্যান্ডের ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসি ইউনাইটেডের ফুটবল খেলোয়াড় রুনি, ইংল্যান্ডের ফুটবল তারকা, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগ ছেড়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডে গিয়েছিলেন ওয়েইন রুনি। মেজর সকার লিগের ক্লাবটিতে আবারও ফিরছেন কিংবদন্তি ইংলিশম্যান। খেলোয়াড় হিসেবে নয়, এবার কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন ৩৬ বর্ষী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ইতিমধ্যে ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন একসময় ইংল্যান্ডের আক্রমণের তারকা খেলোয়াড়। খবরের সত্যতা জানাচ্ছেন ওয়াশিংটন পোস্টের স্টিভেন গফ।

আমেরিকার গণমাধ্যমে খবর, চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রুনি। ইংলিশম্যানকে ঠিক কতদিনের জন্য কোচ নিয়োগ দেয়া হচ্ছে সেটির বিশদ বিবরণ এখনও জানানো হয়নি।

গত এপ্রিলে হার্নান লোসাদাকে বরখাস্ত করার পর ডিসি ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন চ্যাড অ্যাশটন। তার স্থলাভিষিক্ত হবেন রুনি। কোচ হিসেবে ডাগ আউটে ইংলিশম্যান দাঁড়ালে স্টাফ অব অ্যাসিস্ট্যান্ট হিসেব থাকবেন অ্যাশটন।

বিষয়:মেজর সকার লিগম্যানচেস্টার ইউনাইটেডরুনিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…