চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে ফিরেই ব্যস্ত অ্যাশেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২১
বিনোদন
A A

অতিমারির ধাক্কা সামলে আবারও কনসার্টে ফিরছে দেশের ব্যান্ডগুলো। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। পিছিয়ে নেই তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ।

গত মাসে কনসার্টে ফিরেছে দলটি। ফিরেই এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। অ্যাশেজ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কনসার্টের ব্যাপারে আলাপ হয়ে গেছে। যার মধ্যে অনেকগুলো শো চূড়ান্ত।

২০০৯ সালে আত্মপ্রকাশের পর বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে অ্যাশেজ। অ্যালবাম ও সিঙ্গেলসের পাশাপাশি কনসার্টেও অনেক বেশি নিয়মিত ছিলো দলটি। কিন্তু করোনা মহামারির কারণে গত প্রায় দুই বছর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যার ফলে অন্য সব ব্যান্ডের মতো অ্যাশেজকেও স্টেজ থেকে দূরে থাকতে হয়েছে।

এ বিষয়ে অ্যাশেজ-এর ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে বগুড়ায় শেষ কনসার্ট করেছিলাম আমরা। ওই সময়ে কলকাতায়ও একটা কনসার্ট ছিল আমাদের। কিন্তু এর ফাঁকেই করোনা শুরু হয়ে যায়। তাই সেটা আর করতে পারিনি। এরপর তো সবাই ঘরবন্দি হয়ে যাই। আসলে আমরা যারা লাইভ কনসার্টে অভ্যস্ত, তাদের জন্য ওই সময়টা ভীষণ কঠিন ছিল।’

জুনায়েদ ইভান আরও বলেন, ‘আমরা মিউজিশিয়ানরা চেয়েছিলাম সবার শেষে শুরু করতে। পুরো বিশ্ব যখন বলছে, আলাদা থাকো; তখন তো আমরা মানুষকে জড়ো করতে পারি না। কারণ আমাদের কাজই হলো মানুষকে এক করা। এজন্যই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার জন্য অপেক্ষায় ছিলাম।’

গত মাসে কনসার্টে ফিরেই ময়ময়নসিংহের আনন্দমোহন কলেজ এবং টাউনহলে দুটি কনসার্ট সম্পন্ন করেছেন দলটি। চলতি মাসেও তাদেরকে বেশ কয়েকটি জেলায় ছুটতে হবে বলে জানান ইভান।

Reneta

এদিকে ব্যান্ডের নতুন কিছু গান প্রকাশের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জুনায়েদ ইভান। শিগগির সেগুলো প্রকাশ্যে আসবে। এছাড়া প্রথমবারের মতো দলটি সিনেমায় গান করেছে। যেটার নাম ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম এর এই সিনেমাটি নতুন বছরের প্রথম দিকেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অ্যাশেজ-এর বর্তমান লাইনআপে জুনায়েদ ইভান ছাড়াও রয়েছেন সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কীবোর্ড), ওয়াহিদুজ্জামান তুর্য (বেজ গিটার)।

Jui  Banner Campaign
ট্যাগ: অতিমারিঅ্যাশেজইমপ্রেস টেলিফিল্মকনসার্টজুনায়েদ ইভানবিউটি সার্কাসব্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT