জনপদ

সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

আশাশুনি থানার প্রধান গেট, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আশাশুনি থানার প্রধান গেটের ছবি, যেখানে গেটের উপরে লেখা আছে আশাশুনি থানার নাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার আশাশুনিতে স্বামী গোলাম মোস্তফার বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। এজন্য প্রত্যেক মাসে একবার তাকে ইনজেকশান দেওয়া লাগে। ইনজেকশান প্রয়োগ না করলে তার পাগলামি বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিল। সোমবার রাতে তারা স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে শামসুন্নাহারের গোঙানির শব্দ শুনে আমরা তাদের ঘরের পাশে যেয়ে দরজা বন্ধ দেখতে পাই। একপর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান ডাকি। ততক্ষণে শামসুন্নাহার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পিটিয়ে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম।

আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিষয়:সাতক্ষীরাস্ত্রীকে হত্যা
প্রতিবেদক

আবুল কালাম আজাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…