বিনোদন

কার সঙ্গে পার্টি করছেন আরিয়ান, কে এই মেয়ে?

আরিয়ান ও মেয়ের সঙ্গে পার্টিতে, ছবি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ান ও এক নারী বন্ধু পার্টিতে অংশ নিচ্ছেন, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্দার সামনে হাজির না হয়েও সবসময়েই আলোচনায় থাকেন শাহরুখ পুত্র আরিয়ান খান। গুঞ্জন উঠেছিল,  ব্রাজিলিয়ান অভিনেত্রী ল্যারিসা বনেসির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন আরিয়ান। এবার সেই গুঞ্জনই জোরালো হলো।

রবিবার (৭ জুলাই) মুম্বাই শহরের একটি পার্টিতে উপস্থিত ছিলেন আরিয়ান। সেই একই পার্টিতে দেখা যায় ল্যারিসাকে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান একাই সেই পার্টিতে প্রবেশ করছেন। ঠিক তার কিছুক্ষণ পর দেখা যায়, পার্টিতে প্রবেশ করছেন ল্যারিসা।

কিন্তু এখানেই শেষ নয়। জল্পনা ঘনীভূত হয়েছে আরও একটি কারণে। এদিন একই রং মিলিয়ে পোশাক পরেন আরিয়ান ও ল্যারিসা। আরিয়ানের পরনে দেখা যায় কার্গো প্যান্ট, কালো টি-শার্ট ও নীল ডেনিম জ্যাকেট। অন্যদিকে ল্যারিসার গায়ে শর্টসের উপর কালো ক্রপ টপের সঙ্গে ছিল আরিয়ানের মতোই একটি নীল ডেনিম জ্যাকেট।

ল্যারিসা বনেসির সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন বেশ কয়েকমাস আগেই ছড়িয়েছিল। যখন তাদের দুজনকে একসঙ্গে এক কনসার্টে যোগ দিতে দেখা গিয়েছিল।

১৯৯০ এর ২৮ মার্চ মডেল তথা অভিনেত্রী ল্যারিসার জন্ম। বয়সে তিনি আরিয়ানের থেকে ৭ বছরের বড়। ল্যারিসা বেশ কিছু হিন্দি ও তেলুগু ছবিতেও কাজ করেছেন। এছাড়াও সাইফ আলী খান অভিনীত ‘গো গোয়া গন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। –ইন্ডিয়ান এক্সপ্রেস 

বিষয়:আরিয়ান খানল্যারিসা বনেসিশাহরুখ খানশাহরুখ পুত্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…