আন্তর্জাতিক

এভারেস্টের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে অরুণ নদী!

অরুণ নদী এভারেস্টের উচ্চতা বাড়ানোর জন্য প্রভাব ফেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অরুণ নদী হিমালয় পর্বতমালার উচ্চতর শৃঙ্গের কাছাকাছি প্রবাহিত হচ্ছে, যা এভারেস্টের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছে হিমালয় অঞ্চলের অরুণ নদী। এই নদী এবং এর শাখা-প্রশাখার প্রবাহে ভূত্বকের ক্ষয় হলে মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও ১৫ থেকে ৫০ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, এভারেস্টের কেন্দ্র থেকে অন্তত ৭৫ কিলোমিটার দূরে অরুণ নদীর স্রোতের কারণে ভূত্বকে ক্ষয় ঘটছে। আর এই ক্ষয়ের কারণেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ প্রতি বছর প্রায় ২ মিলিমিটার করে উঁচু হচ্ছে।

যে কোন জাহাজের ক্ষেত্রে দেখা যায়, এর মধ্য থেকে পণ্যসম্ভার নামিয়ে নিলে জাহাজটি পানির ওপর আরও ভেসে ওঠে। অরুণ নদীটি পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এটি নদীর তলদেশে অনবরত ক্ষয় হচ্ছে। ফলে পৃথিবীর আবরণের ওপর চাপ কমছে এবং ভূত্বককে আরও ওপরের দিকে স্ফীত হতে সাহায্য করছে। আর আরও ভেসে ওঠছে এভারেস্ট।

নেচার জিওসায়েন্সে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, শুধু এভারেস্ট নয়, এর প্রতিবেশী লোটসে এবং মাকালুর মতো অন্যান্য চূড়াও এই একই কারণে আরও উঁচু হচ্ছে। বিভিন্ন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে গবেষকেরা এই উচ্চতা বৃদ্ধি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

বিষয়:অরুণ নদীএভারেস্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…