চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, সঙ্গীত শিল্পীরা পুরস্কারের জন্য গান করেন না। তবুও, তাদেরকে সম্মানিত করতেই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে গর্বের পদ্মা সেতুর পাদদেশে শেখ রাসেল সেনানিবাস মাঠে ঐক্য ডম কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট অনুষ্ঠান সফল করতে সবার সহযযোগিতা কামনা করেন ফরিদুর রেজা সাগর।






