চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের নাটকীয় জয়কে ‘আবেগী’ বলছেন আর্তেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 05, মার্চ 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা দলটি পিছিয়ে পড়েও শেষমুহূর্তে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এমন প্রত্যাবর্তনের জয়ের অভিজ্ঞতাকে সবচেয়ে ‘আবেগী’ ম্যাচ আখ্যা দিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলের জয় তোলে আর্সেনাল। গানারদের বিপক্ষে শেষ ১১ ম্যাচে এক জয় পাওয়া বোর্নমাউথ ম্যাচের শুরুতে এগিয়ে যায়। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা আর্সেনালের জালে দ্বিতীয়ার্ধে আরও একবার বল পাঠায় পয়েন্ট টেবিলের তলানির বোর্নমাউথ।

দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে। ৬২ মিনিটে থমাস পার্টি ও ৭০ মিনিটে বেন হোয়াইট গোল দুটি করেন। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে তিন নম্বর গোলটি করেন তরুণ রেইস নেলসন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

কাতার বিশ্বকাপের আগে সবশেষ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ২৩ বছর বয়সী নেলসন। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি ইংলিশ উইঙ্গার। প্রায় চার মাস পর লিগে খেলতে নেমে বাজিমাত করলেন।

ম্যাচ শেষে ৪০ বর্ষী আর্তেতা বলেছেন, ‘এটি সম্ভবত সবচেয়ে জোরাল ও আবেগপূর্ণ একটি মুহূর্ত। এপর্যন্ত আমরা সবাই একসঙ্গে যতগুলো মুহূর্ত কাটিয়েছি, তারমধ্যে সেরা এটি। শুরু থেকেই আমরা একসঙ্গে আছি এবং দারুণভাবে এগিয়ে যাচ্ছি। এরমধ্যে নতুন আরও একটি মুহূর্ত যোগ হল, এটি সত্যিই আমাদের জন্য বিশেষ একটি মুহূর্ত।’

স্বস্তির জয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধানই ধরে রাখল আর্সেনাল। ২৪ ম্যাচে শীর্ষ দল আর্সেনালের পয়েন্ট ৬৩, সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৫৮।

ট্যাগ: আর্তেতাআর্সেনালপ্রিমিয়ার লিগবোর্নমাউথলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসীদের জন্য সাব্বির নাসিরের নতুন গান

পরবর্তী

কার্তিকের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সারা

পরবর্তী

কার্তিকের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সারা

ওয়েব সিরিজে সালমান শাহ্‌র জীবনী: অপূর্ব বলছেন 'শুধুই ফিকশন'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version