ফুটবল

ম্যানসিটি-আর্সেনাল: পরিসংখ্যান কী বলছে

প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়রা মাঠে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে জমে ওঠা শিরোপা লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের ফলাফলের উপর অনেকটাই শিরোপার গতিপথ ঠিক হয়ে যেতে পারে। দল দুটির অতীত দ্বৈরথ-পরিসংখ্যানও বলছে অনেক কথা!

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ২০৭ বার একে অপরের বিপক্ষে নেমেছে দুই ইংলিশ জায়ান্ট। জয়ের হিসেবে অনেক এগিয়ে গানাররা। ম্যানসিটির বিপক্ষে তাদের জয় সংখ্যা ৯৮। সিটি জিতেছে ৬৪ বার। বাকি ৪৫ ম্যাচ ড্র হয়েছে।

১৯৯২ সালে টুর্নামেন্টের ইংলিশ প্রিমিয়ার লিগ নামকরণের পর আর্সেনাল ও ম্যানসিটি ৫১ বার মুখোমুখি হয়েছে। সময়টিতে গানাররা জিতেছে ২৩ বার, ড্র করেছে ১০ বার ও হেরেছে ১৮ বার। গোল করার দিক দিয়েও এগিয়ে আর্সেনাল। প্রতিপক্ষের জালে তারা বল জড়িয়েছে ৭২ বার, হজম করেছে ৬৭ বার।

সার্বিক পরিসংখ্যান আর্সেনালের পক্ষে কথা বললেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের সাম্প্রতিক ফর্ম একেবারেই পক্ষে নেই। সবশেষ পাঁচ দেখায় তারা সবকটিতেই হেরেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। উত্তেজনার পারদ চড়তে থাকা খেলাটি নিয়ে ছড়িয়েছে বাড়তি উন্মাদনা।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার গানাররা, ম্যানসিটি পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও আর্সেনালের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে আজ রাতে জিতলে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা সিটির জন্য বেশ প্রসারিত হয়ে যাবে।

বিষয়:আর্সেনালইতিহাদ স্টেডিয়ামইপিএলইংলিশ প্রিমিয়ার লিগপরিসংখ্যানম্যানচেস্টার সিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…