চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুই ঘটনায় নারীসহ নিহত ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
9:33 পূর্বাহ্ন 20, নভেম্বর 2023
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Advertisements

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামে একজন নিহত এবং পৃথক আরেক ঘটনায় স্বামীর নির্যাতনে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) রাতে পৃথক সময়ে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লক এবং বালুখালী ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার সদ্য যোগদানকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত যুবক সৈয়দ আমিন কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা।

এছাড়া পৃথক ঘটনায় নিহত রোহিঙ্গা নারী উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।

শামীম হোসেন বলেন,  রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’এর গ্রুপ অবস্থান নেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পারে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে আসলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে  —এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে রোববার রাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর মারধরে এক নারী নিহত হয়েছে বলেও জানান ওসি। তাৎক্ষণিক তিনি ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেননি।

ট্যাগ: আধিপত্য বিস্তাররোহিঙ্গাক্যাম্পে আরসা-আরএসও’র সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টুর্নামেন্ট সেরা রেকর্ডের বরপুত্র কোহলি

পরবর্তী

রেকর্ডময় কোহলি রানে শীর্ষে, সেরা দশে বাকি যারা

পরবর্তী

রেকর্ডময় কোহলি রানে শীর্ষে, সেরা দশে বাকি যারা

নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে অর্থনীতি, কমবে ডলারের দাম বাড়বে রিজার্ভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version