কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আটক ২

অস্ত্রসহ আটক দুই রোহিঙ্গা, পুলিশি অভিযান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ দুইজন আটক, পুলিশি অভিযান ও তদন্ত চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় উখিয়া ক্যাম্প-৫ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো: ইকবাল।

আটকরা হল, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও একই ক্যাম্পের মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক মো: ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় উখিয়ার ইরানী পাহাড়স্থ ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় সৈয়দ উল্লাহ’র দোকানের সামনে হতে কামাল হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানায় তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে।

পরে তার তথ্যমতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় এপিবিএন অধিনায়ক মো: ইকবাল।

বিষয়:অস্ত্রআটক ২কক্সবাজারগুলিরোহিঙ্গা ক্যাম্প
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…