বিনোদন

মুনের মামলায় প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, ছবি দুইজন ব্যক্তির।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, ছবি দুইজন ব্যক্তির।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবির নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের মামলায় বিপাকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আজিজকে গ্রেপ্তারের আদেশ দেন।

আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ সিনেমার নায়িকা মুন। মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে, লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে মোট ৬০ লাখ টাকা দেন মুন।

একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিলো। অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী, আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। আর সে কারণেই মামলা করেন মুন।

আইনজীবীর মাধ্যমে একের পর এক নোটিশ পাঠানোর পরও আজিজ উত্তর দেননি বলে অভিযোগ করেন মুন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটির কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

বিষয়:আবদুল আজিজজাজনায়িকামামলামুনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…