কক্সবাজারে ২৪ দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেমিনারে সেনা প্রধান

কক্সবাজারে সেনা কর্মকর্তাদের সেমিনার, যেখানে বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হয়েছে ৪৬ তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজম্যান্ট সেমিনার।
কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ইনানীর হোটেল সী পার্লে মঙ্গলবার শুরু হওয়া এ সেমিনারে অংশ নিচ্ছে ২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।
বাংলাদেশের সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের সেনা প্রধান রয়েছেন। বাংলাদেশ ৩য় বারের মতো আয়োজন করেছে এ সেমিনারের।
অংশগ্রহণকারী সেনা কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






