Advertisements
সেনাবাহিনী সুস্পষ্ট করে বলেছে, মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।








