বাংলাদেশ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

সেনাবাহিনী গুলি চালাচ্ছে, বিস্ফোরণ ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী একটি মাঠে গুলি চালাচ্ছে, বিস্ফোরণ ও ধোঁয়া ছড়াচ্ছে, দেশের নিরাপত্তা ও সুরক্ষা প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী তোপধ্বনির মাধ্যমে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে।

রোববার ২৬ মার্চ ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সেনাবািহনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

বিষয়:আইএসপিআরতোপধ্বনিপুরাতন বিমান বন্দরবাংলাদেশ সেনাবাহিনীস্বাধীনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…