চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যামিতে বাংলাদেশি মা-মেয়ে জুটির অ্যালবাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 16, নভেম্বর 2022
বিনোদন
A A
Advertisements

সংগীত জগতের মর্যাদাপূর্ণ বিশেষ পুরস্কারগুলির মধ্যে অন্যতম হল ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। সংগীত শিল্পে অসামান্য অর্জনের জন্য দেয়া হয় এই অ্যাওয়ার্ড। আসন্ন মর্যাদাপূর্ণ এ আসরে মনোনয়ন পেলো বাংলাদেশি মা-মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমীন মুসার গাওয়া গানের অ্যালবাম ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’।

আসন্ন ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগের জন্য মনোনীত হয়েছে ‘শুরুয়াত’ অ্যালবামটি। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’ অ্যালবামে আছে শঙ্কর মহাদেবন, ওস্তাদ জাকির হুসেন, শ্রেয়া ঘোষাল প্রমুখের মতো এশিয়ান শিল্পীদের গানও রয়েছে।

বার্কলে কলেজ অব মিউজিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে স্নাতক করেন আরমীন মুসা। এবার সেই কলেজ থেকে তৈরি অ্যালবামের গাওয়া গান জায়গা পেয়েছে গ্র্যামিতে। আরমীনের গাওয়া ‘জাগো পিয়া’ শিরোনামের গানের কথা লিখেছেন তাঁর মা নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল।

বার্কলে কলেজ অব মিউজিকের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলিত উদ্যোগ ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’। এখান থেকে সারা বিশ্বের শিল্পীরা সংগীত নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করে থাকেন। তারই একটি প্রকল্প হচ্ছে ‘শুরুয়াত’ অ্যালবামটি।

আগামী বছরের ৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি।

১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।

ট্যাগ: আরমীন মুসাগানগ্র্যামিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ডায়রিয়ায় শতাধিক আক্রান্ত

পরবর্তী

স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

পরবর্তী

স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা

ইরানের ফুটবলাররা বিশ্বকাপে প্রতিবাদ করতে পারবেন

সর্বশেষ

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের

ফেব্রুয়ারি 1, 2026

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version