বাংলাদেশ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার্ঘ্য

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি, সেনা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ সশস্ত্র বাহিনী দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।

শুক্রবার ২১ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ত্ব। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়:পুষ্পস্তবক অর্পণসশস্ত্র বাহিনী দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…