চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কের দায়িত্ব চাপের নয় আরিফুলের কাছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক। জাতীয় দলের হয়ে ৯টি টি-টুয়েন্টি খেলা তারকা দীর্ঘদিন জাতীয় দলের আশেপাশে নেই। ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ জার্সিতে সবশেষ দেখা গিয়েছিল তাকে। বিপিএলে সিলেটকে নেতৃত্ব দেয়াটা চাপ হবে কিনা এমন প্রশ্ন গেছে তার দিকে। ৩২ বর্ষী অলরাউন্ডার জানিয়েছেন, এমন দায়িত্ব চাপ হিসেবে দেখছেন না।

মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় দিনে সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ গড়াবে বিকেল ৫টায়। আগেরদিন অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন আরিফুল।

‘আমার কাছে (অধিনায়কত্ব) চাপের নয়। তবে সবমিলিয়ে আমার মনে হয় দলে বিদেশি বা দেশি যত ক্রিকেটার আছেন, সবাই বেশ পরিণত। ওদের কাছে সাহায্য পাব। ওদের সঙ্গে কথা হয়েছে। মনে হয় না এখানে চাপের কিছু আছে।’

দলের পরিকল্পনা নিয়ে আরিফুল বললেন, ‘পরিকল্পনা তো কম বেশি থাকেই। ওরকম পরিকল্পনা কিছু নেই। সবার সাথে কথা বলব, আরও সময় আছে। কালকে আমাদের খেলা, আজকে কথা বলব। পরিকল্পনা আসলে হয়ে যাবে। ওটা কোনো বড় ব্যাপার না। জাতীয় লিগে নেতৃত্ব দিয়েছি। ১২ বছর ধরে বিপিএল চলছে, বিপিএলে খেলছি। এটা যে প্রথমবার (নেতৃত্ব) সেটা মনে হচ্ছে না।’

‘সত্যি বলতে আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের লোয়ারঅর্ডারে খুব ভালো ব্যাটার আছে, ওপেনার থেকে শুরু করে আমাদের বিদেশি ক্রিকেটাররাও ভালো। আমার কাছে মনে হচ্ছে ফাইনালের জন্য বা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি।’

ট্যাগ: আরিফুলবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকিট সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরতে বললেন বিসিবি সভাপতি

পরবর্তী

‘মাহমুদউল্লাহ জাদুকরের মতো’

পরবর্তী

‘মাহমুদউল্লাহ জাদুকরের মতো’

প্রধান বিচারপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version