বিনোদন

হাসপাতালে শুভ, বিকেলে ‘মাইনর অপারেশন’

আসছে সপ্তাহ থেকে আবারও সবার সঙ্গে ‘মুজিব’ দেখতে সিনেমা হলে দেখা হবে, প্রত্যাশা শুভর

হাসপাতালে শুভ, বিকেলে ‘মাইনর অপারেশন’ সম্পন্ন, সুস্থতার জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন, যেখানে তার মাইনর অপারেশন সম্পন্ন হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে মহাসমারোহে চলছে আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব- একটি জাতির রূপকার’। দর্শকের প্রতিক্রিয়া জানতে প্রতিদিনই প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যাচ্ছে শুভ’কে। এরইমধ্যে একটি সমস্যার কথা জানান দিলেন এই অভিনেতা।

নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে শুভ জানালেন, হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিকেলে হবে একটি ‘মাইনর অপারেশন’!

শুভ জানান, “বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।”

তবে ভক্ত অনুরাগীদের উদ্দেশে শুভ জানানলেন, আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব’। মুক্তির পর থেকেই মহাসমারোহে চলছে ছবিটি। সিনেমায় মুজিব চরিত্রে দুর্দান্ত অভিনয়ের প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ।

তিনি ছাড়াও ‘মুজিব’ এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

বিষয়:আরিফিন শুভতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াফজলুর রহমান বাবু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…