বাংলাদেশ

আর্জেন্টিনার মন্ত্রীকে প্রটোকল দেয়া বিএমডব্লিউ দুর্ঘটনায় কমিটি

বিএমডব্লিউ গাড়ির পিছনের অংশ, প্রটোকল কার-1 নম্বর প্লেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএমডব্লিউ গাড়ির পিছনের অংশ, যেখানে প্রটোকল কার-1 নম্বর প্লেট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকায় সফরররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ ক্যাফিরিওকে প্রটোকলের জন্য বরাদ্দ দেয়া গাড়িটি দুর্ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি চালক সোহরাব হোসেনকে বরখাস্ত করে।

সোহরাব হোসেন বর্তমানে পলাতক আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্জেন্টিনার মন্ত্রীকে বিকল্প গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজের বাসায় চলে যান চালক। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে আর্জেন্টিনার ৩৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে দেখা করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয়পররাষ্ট্র মন্ত্রণালয়বিএমডব্লিউ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…