থাকছেন না মার্টিনেজ, বিশ্বজয়ীদের গোলপোস্ট সামলাবেন কে

গোলরক্ষক একজন ফুটবল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সবুজ জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন না অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তাকে বিশ্রামে রেখে নতুন গোলরক্ষককে সুযোগ দেয়ার সিদ্ধান্ত বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির।
আর্জেন্টিনার গণমাধ্যমে খবর, মার্টিনেজকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত কোচ স্কালোনির। তিনি বিশ্বকাপজয়ী গোলরক্ষককে জানিয়ে দিয়েছেন বিষয়টি। উদ্দেশ্য, তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া।
মার্টিনেজের জায়গায় অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর তালিকায় আছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজ, অলিম্পিক ডি মার্শেইর জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফাকুন্দো ক্যাম্বেসেস।
১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা।







