ফুটবল

ব্রাজিল সমর্থকদের দিকে থুতু মেরে ভাইরাল ডি মারিয়া

ব্রাজিল সমর্থকদের দিকে থুতু মেরে ভাইরাল ডি মারিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল তারকা ডি মারিয়া সমর্থকদের দিকে থুতু মারার ভিডিও ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা এখনো চলছে। দুদলের সমর্থকদের মারামারি ও পুলিশের লাঠিপেটার মধ্যেই ব্রাজিল সমর্থকদের দিকে থুতু মেরেছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আর্জেন্টিনা দল ড্রেসিং রুমে ফিরে গিয়েছিল। বিশ্বচ্যাম্পিয়নদের ড্রেসিং রুমে ফেরার মুহূর্তের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর চলছে তোলপাড়।

 

View this post on Instagram

 

A post shared by A Bola (@abolapt)

ভিডিও ফুটেজে দেখা গেছে মারামারির সময় ড্রেসিং রুমে যাওয়ার সময় ডি মারিয়াকে লক্ষ্য করে বিয়ার ছুঁড়ে মারেন এক ব্রাজিল সমর্থক। ডি মারিয়া এ সময় সরে গিয়ে নিজের শরীরে বিয়ার লাগাতে দেননি। তবে মেজাজ হারিয়ে তিনি সামনে এগিয়ে থুতু মারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঘটনার সূত্রপাত হয়। তাতেই শুরু হয় সমর্থকদের মধ্যে হাতাহাতি। ম্যাচ শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা।

বিষয়:আর্জেন্টিনাএস্তাদিও মারাকানাডি মারিয়াফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…