রাজধানীতে বুধবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

একজন ব্যক্তি গ্যাসের চুলার নিয়ন্ত্রণের জন্য হাত ব্যবহার করছেন, যা বাড়ির রান্নার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ স্থানান্তরের জন্য রাজধানীর কিছু এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস এর ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।







