বিনোদন

সত্যিই কি সংগীতকে বিদায় জানাচ্ছেন রহমান?

রহমানের পোর্ট্রেট, তিনি কালো পোশাক ও চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রহমানের পোর্ট্রেট ছবি, তিনি কালো পোশাক ও চশমা পরেছেন, পেছনে গা dark background।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সংগীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

এদিকে সম্প্রতি বিচ্ছেদের পথে হেঁটেছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। বিচ্ছেদের পর রহমানকে জড়িয়ে নানা কিছু নিয়ে ছড়ানো হয়েছে গুজব!

তারই মধ্যে একটি হচ্ছে, সংগীত থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এ আর রহমান! এবার এমন গুজবে খবরের উত্তর দিলেন সুরকারের কন্যা খাতিজা রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে খাতিজা রহমান জানান, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব। এর কোনও ভিত্তি নেই। তিনি স্পষ্ট লেখেন, ‘দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন।’

রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেও কড়া ভাষায় সরব হয়েছিলেন খাতিজা। মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

বিয়ের এত বছর পর হঠাৎ কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের ৩০ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর কিন্তু তা হল না।- বলিউড শাদিস

বিষয়:এ আর রহমানগায়কপরিচালকভারতীয় সংগীতশিল্পী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…