চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগে আর্টিকেল নাইনটিনের সাধুবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 09, আগস্ট 2023
বাংলাদেশ
A A
Advertisements

মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ করার সিদ্ধান্তের জন্যে বাংলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছে।

বুধবার (৯ আগস্ট)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেছেন: ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের মন্ত্রীসভার সিদ্ধান্ত ইতিবাচক। আমরা আশা করি, এই আইনের স্থলে নতুন প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন ২০২৩’ এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বিশেষ করে নতুন আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ভিন্নমত, মুক্তচিন্তা চর্চা করার ক্ষেত্রে কোন বাধা হয়ে না দাঁড়ায়। আমরা আশা করব, সরকার নতুন প্রস্তাবিত আইন সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রণয়ন করবে। এক্ষেত্রে আর্টিকেল নাইনটিন যে কোন ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে।’

সংগঠনটি জানায়, আর্টিকেল নাইনটিন শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ও দমনমূলক ধারাগুলোকে বিশেষ করে মানহানি এবং মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে এমন ধারাগুলোকে প্রযোজ্য ক্ষেত্রে বাতিল বা সংশোধন করার দাবি জানিয়ে আসছিল। এই উদ্দেশ্যে আর্টিকেল নাইনটিন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পরপরই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের আলোকে এই আইনকে সম্পূর্ণ বিশ্লেষণ করে আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের সাথে ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে অ্যাডভোকেসি করে আসছিল।

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অপরাধ নিয়ে ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়। ওই আইন পাশের পর থেকেই এই আইনের বিভিন্ন ধারা বিশেষ করে ৫৭ ধারার অপব্যবহার নিয়ে তুমুল বিতর্ক ওঠে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের আন্দোলনের মুখে সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে তথ্য প্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বাতিল করে তার পরিবর্তে নতুন করে প্রণীত ডিজিটাল সিকিউরিতি আইন ২০১৮ এ এইসব ধারাগুলোকে আরও বেশি দমনমূলক করে সন্নিবেশিত করে। শুরু থেকেই আর্টিকেল নাইনটিনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংবাদিক, নাগরিক অধিকার এবং মানবাধিকারকর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে আসছিল। নতুন প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন ২০২৩’ এ মানহানির অপরাধে কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র জরিমানার বিধান রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৮, ৩১ ও ৩২ ধারা অজামিনযোগ্য হলেও প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে জামিনযোগ্য করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয়বার একই অপরাধের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা দ্বিগুণ শাস্তির বিষয়টি প্রস্তাবিত আইনে রাখা হয়নি। প্রস্তাবিত আইনে অপরাধের সাজাও কিছু ক্ষেত্রে কমানোর কথা বলা হয়েছে। নতুন আইনের প্রস্তাবিত এই সব বিধানকে স্বাগত জানিয়ে আর্টিকেল নাইনটিন সরকারকে আহবান জানায় যাতে অপরাধের সংজ্ঞার অস্পষ্টতা ও ব্যাপকতা, সংশ্লিষ্ট রেগুলেটরি বডি ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জবাবদিহিতাসহ যেসব বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্বেগ ছিল সেগুলির প্রয়োজনীয় সংশোধনী এনে যাতে নতুন আইন প্রণয়ন করা হয়।

আর্টিকেল নাইনটিন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।

ট্যাগ: আর্টিকেল নাইনটিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাবার ভয়ে যুবকের মৃত্যু

পরবর্তী

বিশ্বকাপের সূচিতে বড় রদবদল, বাংলাদেশের তিন ম্যাচে পরিবর্তন

পরবর্তী

বিশ্বকাপের সূচিতে বড় রদবদল, বাংলাদেশের তিন ম্যাচে পরিবর্তন

নেইমারের বিষয়ে নীরবতা ভাঙলেন জাভি

সর্বশেষ

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version