‘মার্চ ফর জাষ্টিস’ পালন করছে নোয়াখালীর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

নোয়াখালীর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ পালন করছে, যেখানে তারা মানবাধিকার ও সমতা দাবি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরের গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে নোয়াখালীর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাষ্টিস’ কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে “মার্চ ফর জাষ্টিস” শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বেরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা যে দূর্নীতি করেছে এবং গুম, খুন হয়েছে তার বিচার করতে হবে।







