নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, ডিজিএফআই ও র্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জংগী সংগঠন ‘আনসার আল ইসলামের’ ঢাকা অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







