বাংলাদেশ

মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

National Institute of Burn and Plastic Surgery building exterior in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Exterior view of the National Institute of Burn and Plastic Surgery in Bangladesh, with signage in Bengali and English. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

১৪ বছর বয়সী আয়ান মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় আয়ানের শরীর ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

বিষয়:জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজশিক্ষার্থীর মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…