ক্রিকেট

দুই বিশ্বকাপজয়ী রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

রাসেল ক্রিকেট মাঠে বল ছুঁড়ে দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বিশ্বকাপজয়ী রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, মাঠে বল ছুঁড়ে দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তথ্যটি জানিয়েছে। বুধবার ঘরের মাঠ জ্যামাইকার স্যাবিনা পার্কে অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টি-টুয়েন্টি খেলে অবসরে যাবেন দুবারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ৩৭ বর্ষী তারকা অলরাউন্ডার।

উইন্ডিজ অলরাউন্ডার ২০১২ এবং ২০১৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৪ ম্যাচ খেলেছেন, তিনটি অর্ধশতক করেছেন এবং ৬১ উইকেট নিয়েছেন। কেবল একটি টেস্ট খেলা অলরাউন্ডার ৫৬টি ওয়ানডে খেলেছেন, করেছেন ৪টি অর্ধশতক এবং ৭০টি উইকেট নিয়েছেন।

অবসর প্রসঙ্গে রাসেল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা ভাষায় প্রকাশ করার মতো নয়। উইন্ডিজের প্রতিনিধিত্ব করা সত্যি গর্বের। যখন ছোট ছিলাম, বুঝতে পারিনি এই স্তরে আসার যোগ্যতা। কিন্তু যতো খেলেছি ততো বুঝতে পেরেছি অর্জনগুলো। মেরুন রংকে প্রতিনিধিত্ব করি, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পেরেছি।’

রাসেলের বিদায়ী বার্তায় ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার পারফর্ম সবসময় ভালো ছিল, জয়ের জন্য ক্ষুধা কখনও কমেনি। তার পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই। আশা করি তিনি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।’

জ্যামাইকার স্যাবিনা পার্কে সোমবার অজিদের মুখোমুখি হবে উইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজের শেষ ৩ ম্যাচ হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। স্যাবিনা পার্কে প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় আগামী সোমবার ও বুধবার ভোর ৬টায় এবং ওয়ার্নার পার্কে ম্যাচগুলো হবে পরের সপ্তাহে শনিবার, রোববার এবং মঙ্গলবার ভোর ৫টায়।

বিষয়:অবসরআন্দ্রে রাসেলওয়েস্ট ইন্ডিজটি-টিয়েন্টিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…