চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা: ৪ জনের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

নভেম্বরের প্রথম সপ্তাহে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়। ইউরোপা লিগে মাকাবি তেল আবিব এবং আয়াক্সের ম্যাচ চলাকালীন হামলার ঘটনায় চার অভিযুক্তকে কারাদণ্ড দিয়েছেন আমস্টারডাম জেলা আদালত।

মঙ্গলবার আমস্টারডাম জেলা আদালতে ৫ জন অভিযুক্তের বিষয়ে রায় দেয়া হয়। বিভিন্ন মেয়াদে ৪ জনকে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দেশটির কিশোর আইনের অধীনে নেয়ার আদেশ দেন আদালত।

দণ্ডিতের মধ্যে একজনকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, একজনকে ১০ সপ্তাহ এবং দুজনকে একমাসের জন্য সাজা দেয়া হয়েছে। আদালত জানিয়েছেন, অনেক ভিডিও প্রমাণ বিশ্লেষণ করে চারজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সর্বোচ্চ ৬ মাসের শাস্তি পাওয়া অভিযুক্তের নাম সেফা (৩১)। তিনি ইসরায়েলি একজন সমর্থককে কারাতে স্টাইলে লাথি মেরেছিলেন। ওই সমর্থক চলন্ত ট্রামের সামনে পড়ে যান। আরও কয়েকটি আক্রমণে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

১০ সপ্তাহ জেলের শাস্তি পেয়েছেন রচিদ নামের একজন। ‘ব্রুথুইস ২’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। সেখানে তিনি ইসরায়েলিদের ‘কাপুরুষ’ ইহুদি হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি গ্রুপে থাকা ৯০০ জনের বেশি মানুষকে ইসরায়েলিদের ওপর হামলার জন্য উস্কে দিয়েছিলেন।

২৪ বর্ষী উমুটকান নামক একজনকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একটি আক্রমণে অংশ নিয়ে একজন ইসরায়েলি সমর্থককে কয়েকবার লাথি মেরেছেন তিনি। পাশাপাশি আরও কয়েকজনকে আক্রমণ করেছেন এবং একজনের গলা চেপে ধরেছিলেন। ‘ইহুদি শিকার’ নামক একটি গ্রুপে হামলার জন্য উস্কে দিয়েছেন।

২৬ বর্ষী করনভীর নামক একজন ২০২২ সালে হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। নভেম্বরের আক্রমণেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। তাকেও একমাসে কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঁচজনের মধ্যে সর্বকনিষ্ঠ, লুকাস। ১৯ বর্ষী তরুণ হামলায় বাধা দিতে আসা এক পুলিশ অফিসারকে সহিংস আঘাত করেছেন। পাশাপাশি ইসরায়েলি সমর্থকদের ওপর হামালার জন্য একটি স্ন্যাপচ্যাট গ্রুপে সক্রিয় ছিলেন। বয়স কম হওয়ায় তাকে কিশোর আইনের অধীনে নেয়ার আদেশ দেয়া হয়েছে।

গত ৫ নভেম্বর রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা স্টেডিয়ামে হামলার ঘটনা ঘটে। ইউরোপা লিগের ম্যাচটিতে স্বাগতিক আয়াক্স প্রতিপক্ষ ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবকে ৫-০ গোলে হারায়।

ট্যাগ: আমস্টারডামআয়াক্সইউরোপা লিগইসরায়েলকারাদণ্ডফিলিস্তিনলিড স্পোর্টসহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবস কাবাডি: ছেলেদের চ্যাম্পিয়ন নৌ বাহিনী, মেয়েদের পুলিশ

পরবর্তী

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব: সেনাপ্রধান

পরবর্তী

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব: সেনাপ্রধান

দেশের প্রথম 'হেলদি ইউনিয়ন' স্বীকৃতি পেল পটুয়াখালীর কালিকাপুর

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version